কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের দ্বিবার্ষিক সম্মেলন গত শুক্রবার দক্ষিণ তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিয়া মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. বাচ্চু মিয়া। সম্মেলন শেষে শাহাদাৎ হোসেন হাওলাদার সভাপতি, রাসেল জমাদ্দার সাধারণ সম্পাদক ও এমাদুল হক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।