প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে শ্রমিক নেতা আবু তালেবকে সভাপতি ও আজিজুল হককে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ফেডারেশনের নীলফামারী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার এ উপলক্ষে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শ্রমিক লীগের সহযোগিতায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। রিকশা শ্রমিক লীগের সভাপতি আবু তালেবের সভাপতিত্বে এ সমাবেশ হয়।