কমিটি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে ৩৫ বছর পর ছাত্র ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়েছে। কমল সরকারকে সভাপতি এবং আসাদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়। গত বুধবার নীলফামারী সরকারি কলেজ মিলনায়তনে এ সম্মেলন হয়। কমল সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন রাজনৈতিক বিশ্লেষক শাহীন রহমান। এ সময় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জিলানী শুভ, নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি মফিজার রহমান, সাবেক জিএস গোবিন্দ সাহা, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস প্রমুখ। শ্রীদাম দাস বলেন, নীলফামারীতে একসময় ছাত্র ইউনিয়নের আধিপত্য ছিল। এরপর সংগঠনটি ঝিমিয়ে পড়ে। ৩৫ বছর পর এর পূর্ণাঙ্গ কমিটি হলো।