প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর হাইমচর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার রাতে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় কার্যালয়ে এ কমিটি অনুমোদন দেন। এ সময় মো. আমিন উল্ল্যা ব্যাপারীকে সভাপতি, মো. মাজহারুল ইসলাম শফিককে সাধারণ সম্পাদক ও মো. খোরশেদ আলম কোতোয়ালকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু বলেন, সাংগঠনিকভাবে হাইমচর উপজেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীর উপস্থিতিতে ও জেলা বিএনপির নেতাদের মতামত নিয়ে কমিটি ঘোষণা করা হয়।