প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেটের লাক্কাতুরা চা-বাগান শাখার প্রথম সম্মেলন গত শুক্রবার বাগানের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুঠিত হয়েছে। সম্মেলন শেষে রাতে চা-বাগান শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। দুই বছর মেয়াদি ২৩ সদস্যের ওই কমিটির সভাপতি বীরবল লোহার ও কাজল গোয়ালা সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। সম্মেলন উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. আরশ আলী। এতে উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার, সিলেট শাখার সভাপতি এ কে শেরাম, চা-শ্রমিক মুক্তিযোদ্ধা গুণধর গোয়ালা, লাক্কাতুরা চা-বাগান শাখার সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক রেবা সিনহা বক্তৃতা করেন। নতুন কমিটি ঘোষণার পর গণসংগীত, শ্রমজীবীদের অধিকার ও সংগ্রামের বিষয়ে নাটক পরিবেশন করা হয়।