কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনকে আহ্বায়ক করে জেলা যুবলীগের ২৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ। গতকাল বুধবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সই করা কমিটি ঘোষণা করা হয়। আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কেরা হলেন শাহ নেওয়াজ মোল্লা ও ফারুক তালুকদার। তাঁরা বাগেরহাট পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নবগঠিত কমিটির অন্য সদস্যদের মধ্যে আছেন জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী, হুমায়ুন কবির, লিটন সরকার প্রমুখ।