কমিটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জাতীয় পার্টির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গত রোববার রাতে ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ ছাত্তার ও সাধারণ সম্পাদক ইকবাল এহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই কমিটি অনুমোদন করা হয়েছে। এতে আবুল কালাম আজাদকে আহ্বায়ক করা হয়েছে। জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল এহসান জানান, আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।