প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে গত মঙ্গলবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক গোলাম মো. ইদ্রিসের সভাপতিত্বে সম্মেলনে সর্বসম্মতিক্রমে দুই বছরের জন্য ১৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক হয়েছেন ডোমার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক।