প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত রোববার রাত আটটার দিকে উপজেলার কলাকান্দি এইচ কে আসমাতুননেছা উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নাদিম মাহমুদ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. লিটনের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে ইউপি চেয়ারম্যান মো. গাজীউর রহমানের সভাপতিত্বে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন।