কমিটি না থাকায় স্থবির সাংগঠনিক কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিটি না থাকায় স্থবির হয়ে পড়েছে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম। গত ৭ জানুয়ারি কমিটি ভেঙে দেওয়া হয়। এরপর নতুন করে কমিটি গঠন করা হয়নি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালে এক সমেঞ্চলনে ফয়সাল মাহাবুবকে জেলা কমিটির সভাপতি ও তানভির মুজিবকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া মাসুদ আহমেঞ্চদ ও হাসান আমঞ্চানকে সহসভাপতি, শুভ্রজিৎ হালদার ও খায়রুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদিউজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এরপর ওই সম্মেলনে উপস্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি মাহমুদ হাসান তিন মাসের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু তা জমা দেওয়া হয়নি। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যর্থতার অভিযোগ এনে আংশিকভাবে গঠন করা ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।বিলুপ্ত ওই জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটিগুলো গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জেলা ছাত্রলীগের কমিটি গঠন এ মুহূর্তে অত্যন্ত জরুরি। ওই কমিটির সহসভাপতি হাসান আমঞ্চান জানান, যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের শীর্ষ নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার চলছে। এ বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পিরোজপুরে জামায়াতের নেতা-কর্মীরা সক্রিয়। তাঁদের মোকাবিলা করার জন্য ছাত্রলীগকে মাঠে থাকা দরকার। কিন্তু জেলা কমিটি না থাকায় ছাত্রলীগ কোনো পদক্ষেপ নিতে পারছে না।সংগঠন সূত্রে জানা গেছে, জেলার জিয়ানগর, নাজিরপুর, কাউখালীসহ সবগুলো উপজেলা ছাত্রলীগের কমিটির মেয়াদ প্রায় অর্ধযুগেরও বেশি সময় আগে ফুরিয়ে গেছে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, উপজেলা কমিটির মেয়াদ এক বছর।জিয়ানগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু বকর সিদ্দিক বলেন, ‘২০০৪ সালে আমাদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। আমরা এখন নতুন নেতৃত্বের কাছে কমিটির ভার তুলে দিতে চাই। কিন্তু জেলা ছাত্রলীগের কমিটি না থাকায় আমরা সেটা করতে পারছি না। ফলে সংগঠনের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। তাই সাংগঠনিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে।’ছয় বছর আগে গঠন করা নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চঞ্চল বিশ্বাস জানান, জেলা ছাত্রলীগের কমিটি না থাকায় তাঁরা কোনো দিকনির্দেশনা পাচ্ছেন না।বিলুপ্ত হওয়া জেলা কমিটির সভাপতি ফয়সাল মাহাবুব বলেন, চলতি বছরের ৭ জানুয়ারি কেন্দ্র থেকে পিরোজপুর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে জেলা ছাত্রলীগের কমিটি গঠন অত্যন্ত জরুরি।