কমিটি বর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা ও নগরের পূর্ণাঙ্গ কমিটি ৭৬২ থেকে ৯৭০ সদস্যবিশিষ্ট করা হয়েছে। এর আগে ৮ সেপ্টেম্বর জেলার ৩৯১ ও নগরের ৩৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে অনুমোদন দেওয়া হয়। গত সোমবার রাতে দুই কমিটির বিভিন্ন পদে আরও ২০৮ জনকে অন্তর্ভুক্ত করায় জেলা কমিটি ৫৩৫ ও নগর ৪৩৫ সদস্যবিশিষ্ট হয়েছে। কমিটিতে স্থান পাওয়া নিয়ে ছাত্রদলে ‘বিদ্রোহ’ দমাতে জেলা ও নগর কমিটি বড় করা হয়েছে বলে কেন্দ্র সূত্র জানিয়েছে। গতকাল মঙ্গলবার কমিটি বর্ধিত করার বিষয়টি ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী নিশ্চিত করেছেন।