প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির ফেনী জেলা কমিটি বাতিল করার পরদিন আবার পুনর্বহাল করেছেন দলীয় চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি গত শুক্রবার দলের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা কমিটি বাতিল করেন। এ বিষয়ে দলের পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এতে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় লক্ষ্মীপুরে এম আর মাসুদ, নোয়াখালীতে মো. আলী আকবর ও ফেনীতে মো. খলিলুর রহমানকে। তাঁদের ৩০ দিনের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়। এরপর গতকাল শনিবার আবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে ফেনী জেলার আগের কমিটি বহাল রাখার ঘোষণা দেন এরশাদ।