কমিটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের মৌলভীবাজার জেলা কমিটি বাতিল করেছে কেন্দ্রীয় কমিটি। গত মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক জমসের আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে কার্যকরী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠন সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি হাসান আহমেদকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।