কমিটি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুক্তরাষ্ট্র শাখা কমিটি বাতিল করা হয়েছে। কমিটির নেতাদের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণ হওয়ায় গত বুধবার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নেয়। গতকাল বৃহস্পতিবার যুবলীগের সহ-দপ্তর সম্পাদক ফজলুল হক আতিকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কাশেম এবং যুক্তরাষ্ট্র শাখা কমিটির স্বপন কর্মকার ও শাহাদাত হোসেনকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তি।