কমিটি বাতিলের দাবিতে একাংশের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে গতকাল বুধবার একাংশ মানববন্ধন করেছে। অপর পক্ষ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ শোভাযাত্রা করেছে।
৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ জেলার নতুন কমিটি ঘোষণা দেয়। এরপর থেকে এ নিয়ে দলে বিভক্তি দেখা দেয়। একাংশে নেতৃত্ব দিচ্ছেন দলের সাবেক জেলা সভাপতি শামিম আরা হীরা ও অপর অংশে নেতৃত্ব দিচ্ছেন দলের নতুন সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমীন।
শামিম আরা হীরার পক্ষ নতুন কমিটি পুনর্গঠনের দাবিতে গতকাল সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এদিকে লাভলী ইয়াসমীনের পক্ষ নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিকেলে শহরের হোটেলবাজার মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে আনন্দ শোভাযাত্রা বের করে।