প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মেলন ছাড়াই সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা কমিটি বাতিলের দাবিতে গতকাল শনিবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। দীর্ঘ সাত বছর পর গত ৮ জানুয়ারি জেলা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা থাকলেও তা পণ্ড হয়ে যায়। এরপর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। অবশেষে সম্মেলন ছাড়াই গত বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটি তিন সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয়। এতে শেখ জুয়েল হাসানকে সভাপতি, নাজমুল হুদাকে সাধারণ সম্পাদক ও সাইফুল আজমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।