কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবগঠিত বরিশাল জেলা বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা।গতকাল শনিবার বেলা ১১টায় জেলা বিএনপির সদস্য মহসিন মন্টুর নেতৃত্বে দলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। একই দাবিতে বিকেল সাড়ে পাঁচটায় মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা দলীয় কার্যালয় থেকে আরেকটি বিক্ষোভ মিছিল বের করেন। বিকেলে একটি পক্ষের নেতা-কর্মীরা আদালত চত্বরে সমবেত হওয়ার চেষ্টা করলে সরোয়ারের সমর্থকেরা তাঁদের ধাওয়া করেন।মহসিন মন্টু গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নতুন কমিটির সভাপতি আহসান হাবিব অসুস্থ। তাঁর জেলা বিএনপির কর্মকাণ্ড চালানোর যোগ্যতা নেই। অন্যদিকে সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিণ বাচ্চা সমতুল্য। পরিবারসহ তিনি ঢাকায় অবস্থান করছেন।’বিলকিস জাহান শিরিণ বলেন, ‘আমি রাজনৈতিকভাবে বেগম জিয়ার কাছে পরীক্ষিত। তাই আমকে বরিশাল বিভাগীয় শহর ও বরিশাল জেলার দায়িত্ব দিয়েছেন।’