কমিটি বিলুপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধভাবে কমিটি গঠনের অভিযোগে তিন বছর পর ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত রোববার জাতীয় ক্রীড়া পরিষদ গঠনতন্ত্রের ২১(৪) ধারার বিধান অনুযায়ী তদন্ত করে কমিটি বিলুপ্ত করে একটি ফ্যাক্সবার্তা জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছে। একই সঙ্গে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, সংস্থার নির্বাচন গঠনতান্ত্রিকভাবে হয়েছে।