প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। সমিতির গঠনতন্ত্রের ১৫ ধারা অনুযায়ী, গত ১০ আগস্ট সভাপতি মো. নুরুল আমিন কমিটি ভেঙে দেন। তবে ২০টি বিল্ডিংয়ের কমিটি বহাল রয়েছে। বিল্ডিংগুলোর সার্ভিস ও অন্যান্য বিষয় সমন্বয়ের জন্য ১৭ আগস্ট বিল্ডিং কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ সভায় পাঁচ সদস্যের একটি সার্ভিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া সমিতির কেন্দ্রীয় কমিটি গঠনের প্রয়োজনে সুষ্ঠু নির্বাচন করতে নিবন্ধন কর্তৃপক্ষ সমাজসেবা অধিদপ্তর একটি তত্ত্বাবধায়ক বডি গঠনে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তি।