কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষ্ক্রিয়তার অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। গত সোমবার রাত আটটায় ওই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবদুল হাই। খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে সেখানে ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল। দুই বছর ধরে ওই কমিটি নিষ্ক্রিয়। মো. আবদুল হাই বলেন, মূলত নেতাদের নিষ্ক্রিয়তার কারণে ওই নয়টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত করা হয়েছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিরান হোসেন মিয়াজী কমিটি বিলুপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।