কমিটি ভেঙে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার উত্তর জেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন ও জেলা কমিটির আট সদস্যের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। গত শুক্রবার উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা শফিউল বশর ভান্ডারী, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন প্রমুখ। তাঁরা কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের দাবি জানান।