প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের এস এস রোড সংগঠনের কার্যালয়ে শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম তালুকদার। শপথ শেষে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সভাপতি আবদুস সালাম সিকদার, সহসভাপতি সাজিরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আপিল বোর্ডের সদস্য আবদুল হাই প্রমুখ। গত ২১ মে বিএফএর সিরাজগঞ্জ জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়।