কমিটির শপথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পর্ষদের শপথ অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যায় রোটারি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম। বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমতাজ দৌলত আনার সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আবদুল হানিফ, নবনির্বাচিত সভাপতি আহসান হাবীব অরুন, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।