কমিটির শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান গতকাল সংস্থাটির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সংস্থাটির সহসভাপতি মির্জা নাজমুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। তিনি পদাধিকার বলে কমিটির সভাপতি। তিনি নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তৌহিদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য দেন সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত। চার বছর মেয়াদি ৩১ সদস্যের কমিটির ২৪ জন সরাসরি নির্বাচিত হন। বাকি সাতজন সদস্য মনোনীত।