কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জেলা প্রশাসকের সভাকক্ষে গতকাল বুধবার সকালে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির সদস্যরা মাদক ব্যবসায়ীদের মাদকসহ গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার এবং মুক্তারপুরে অবৈধভাবে কারেন্ট জাল নির্মাণকারী কারখানার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আহ্বান জানান। পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সভায় উপস্থিত মীরকাদিম ও মুন্সিগঞ্জ পৌরসভার বর্তমান দুই মেয়র ইরাদত মানু ও শহীদুল ইসলাম সরকার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। জেলা প্রশাসক সাইফুল হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার প্রমুখ।