কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের কাহারোল উপজেলা মিলনায়তনে গতকাল বুধবার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আসলাম মোল্লা। প্রধান অতিথি ছিলেন সাংসদ মনোরঞ্জনশীল গোপাল। বক্তব্য দেন উপজেলার চেয়ারম্যান মো. মামুনুর রশিদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার প্রমুখ। মনোরঞ্জনশীল গোপাল বলেন, দেশে আজ ধর্মের নামে অরাজকতা সৃষ্টি হয়েছে। যারা শান্তির ধর্মকে অশান্ত ও বিতর্কিত করছে, তারা মানবতার শত্রু।