কমিটির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম। জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে বক্তব্য দেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে। সভায় সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন। বক্তারা খনন করে নদীর প্রবাহ অব্যাহত রাখা ও নদীর অবৈধ দখল মুক্ত করার আহ্বান জানান।