কমিটির সুপারিশ উপেক্ষা করে জলমহাল ইজারার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় হাইল হাওরের নয়টি বিল (জলমহাল) সমঝোতাপত্র ও মূল্যায়ন কমিটির সুপারিশ উপেক্ষা করে নতুন করে ইজারার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলগুলো ইউএসআইডির অর্থায়নে পরিচালিত আইপ্যাক (ইন্টিগ্রেটেড প্রটেক্টেড এরিয়া কো-ম্যানেজমেন্ট) প্রকল্পের জলাভূমি সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের অধীনে রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, প্রকল্পের বাইরে এভাবে ইজারা দেওয়া হলে হাওরের জীববৈচিত্র্য হুমকিতে পড়বে। বিল নয়টি হলো: জেলার অন্যতম পর্যটনস্থান বাইক্কা বিলসংলগ্ন দেশের একমাত্র চিতল মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র বড়গাংগিনা বদ্ধবিল, সানন্দা কোচেরখাল ও দক্ষিণের খেও বিল, পাত্রডোবা বিল, ধলিডোবা বিল, চারুডোবা ও চাতলাডোবা বিল, লতুয়ামেট্রা ও কানকাটা বিল, জেঠুয়া বিল, উদগাই বিল এবং বড়গাংগিনা বারকান্দি বিল।আইপ্যাক সূত্রে জানা গেছে, প্রকল্পের অধীনে এসব বিল ইজারা দেওয়ার সময় ভূমি মন্ত্রণালয় এবং মৎ স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছিল। এর ৯ নম্বর অনুচ্ছেদে আছে, ‘প্রথম পাঁচ বছরের মৎ স্য সম্পদ উন্নয়ন-প্রচেষ্টা ও তার ফলাফল বিবেচনা করে যদি যুক্তিসংগত বলে স্থিরীকৃত হয়, তাহলেই কেবল লিজগ্রহীতাকে আরও পাঁচ বছরের জন্য এবং পরবর্তী সময়ে একই পদ্ধতিতে লিজ দেওয়া হবে।’জলাভূমি সম্পদ ব্যবস্থাপনা সংগঠনগুলোর সদস্যদের অভিযোগ, মৌলভীবাজার জেলা মৎ স্য কর্মকর্তা মো. কফিলউদ্দিন কাইয়া ও শ্রীমঙ্গলের তৎ কালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদের (সম্প্রতি বদলি হওয়া) যৌথ স্বাক্ষরে একটি মূল্যায়ন প্রতিবেদন দুই বছর আগে জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটিতে পাঠানো হয়েছিল। প্রতিবেদনে আইপ্যাক প্রকল্পের বিলগুলো স্থানীয় সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের অনুকূলে ইজারা নবায়নের সুপারিশ করা হয়। জেলা মৎ স্য কর্মকর্তা মো. কফিলউদ্দিন কাইয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে মূল্যায়ন প্রতিবেদনের সত্যতা স্বীকার করে শ্রীমঙ্গল উপজেলা জ্যেষ্ঠ মৎ স্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভূঞা বলেন, প্রতিবেদনটি ভূমি মন্ত্রণালয় এবং মৎ স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে যথাসময়ে পাঠানো হলেও এর আলোকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আইপ্যাক প্রকল্পের অধীনে স্থানীয় জলাভূমি সম্পদ ব্যবস্থাপনা কমিটির ব্যবস্থাপনায় হাইল হাওরে মাছের উৎ পাদন ও প্রজাতি দুটোই বেড়েছে। এক জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০০৮ সালে হাওরে মাছের উৎ পাদন ছিল এক হাজার ৩৯ টন। আর ২০১০ সালে এক হাজার ৭৮৭ টন। অভিযোগ ওঠে, সমঝোতাপত্রের ৯ নম্বর অনুচ্ছেদ ও মূল্যায়ন প্রতিবেদন উপেক্ষা করে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক একটি মহলের স্বার্থে শ্রীমঙ্গল উপজেলায় আইপ্যাক প্রকল্পের নয়টি বিল নতুন করে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ একই প্রকল্পের আওতায় পরিচালিত মৌলভীবাজার সদর উপজেলার পাঁচটি বিল স্থানীয় জলাভূমি সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের অনুকূলে ইজারা নবায়ন করা হয়েছে।আইপ্যাক প্রকল্পের সাবেক আঞ্চলিক পরিচালক জীববৈচিত্র্য বিশেষজ্ঞ মাজহারুল জাহাঙ্গীর ইসলাম বলেন, হাইল হাওরের উল্লিখিত বিলগুলো নতুন করে ইজারা দিলে হাওরের মৎ স্য ও জলাভূমি সংকটাপন্ন অবস্থায় পড়বে। দেশীয় মাছের প্রজাতি ও উৎ পাদন ব্যাহত হবে। সমাজভিত্তিক সহব্যবস্থাপনা কর্মসূচি বিলুপ্ত হবে। জলাভূমির প্রতিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হবে। বিলগুলো সেচযন্ত্র দিয়ে শুকিয়ে মাছ ধরার ফলে হাওরের প্রাণবৈচিত্র্য নষ্ট হবে। খাদ্য ও আবাসস্থল সংকটে পড়ে দেশি ও পরিযায়ী পাখি হাওর ছাড়বে।প্রকল্পের আঞ্চলিক পরিচালক মলয় কুমার সরকার বলেন, হাইল হাওরে ১০৪ প্রজাতির পাখি, ৯৮ প্রজাতির মাছ, ১০০ প্রজাতির জলজ উদ্ভিদ, পাঁচ প্রজাতির উভচর প্রাণী ও ২৫ প্রজাতির সরীসৃপ রয়েছে। বিলগুলো প্রকল্পভুক্ত স্থানীয় সংগঠনের অনুকূলে নবায়ন না করলে হাওরের ওপর নির্ভরশীল মৎ স্যজীবীদের বিকল্প জীবিকায়ন কর্মসূচি বন্ধ হয়ে যাবে। এতে হাওরের সম্পদের ওপর প্রভাব পড়ে এর জীববৈচিত্র্য বিলুপ্ত হবে। এ বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আইপ্যাক প্রকল্পের সংগঠনগুলোর ইজারার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই জেলা প্রশাসনের নির্দেশে বিলগুলো নতুন করে ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সমঝোতাপত্র ও মূল্যায়ন কমিটির সুপারিশ বিষয়ে আমি কিছু জানি না।তবে আইপ্যাক প্রকল্পের কাজে হাইল হাওরের উন্নয়ন হয়েছে এটা জানি। আইনগত কিছু বাধ্যবাধকতা রয়েছে। সব দিক বিবেচনা করে ২ জানুয়ারি উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ সম্পদ ব্যবস্থাপনা কমিটির সংবাদ সম্মেলনশ্রীমঙ্গলে গত বুধবার পাঁচটি স্থানীয় সমাজভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংগঠন সংবাদ সম্মেলন করে আইপ্যাক প্রকল্পভুক্ত নয়টি বিল নতুন করে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য মোয়াজ্জেম হোসেন বলেন, ৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অনূর্ধ্ব ২০ একরের জলমহাল ইজারা দেওয়ার জন্য পুনরাবেদনের আহ্বান করা হয়েছে। জলমহালগুলো নবায়নের জন্য তাঁরা আবেদন করেছেন। কিন্তু তাঁদের যৌক্তিক আবেদনে সাড়া না দিয়ে উপজেলা প্রশাসন নতুন করে আবেদন চেয়েছে। উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত বাতিল না করলে সংগঠনগুলোর পক্ষ থেকে আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, জলমহালগুলো প্রকল্পভুক্ত সংগঠনের বাইরে ইজারা দেওয়া হলে আইপ্যাক প্রকল্প বন্ধ হয়ে যাবে। প্রকল্প বন্ধ হলে মৎ স্যজীবীদের বিকল্প জীবিকায়নের বরাদ্দ অর্থ প্রায় এক কোটি ৩২ লাখ ২১ হাজার টাকা ফেরত যাবে। এতে হাওরপাড়ের প্রায় ১০ হাজার বাসিন্দা কর্মসংস্থান হারিয়ে আগের মতো হাওরের সম্পদের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। এতে মাছের উৎ পাদন কমে যাবে। গত ৮-১০ বছরে হাওরের যে অর্জন, তা রক্ষা করা যাবে না।