প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনের জন্য গঠিত কমিশন এবং এর অধীনে অনুষ্ঠিত নির্বাচনকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি মামনুন রহমান ও সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।গত ২৬ জুন মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচনের জন্য পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়।