কমিশন চাই না, তাই অনিয়মও সহ্য করব না: কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রেলকে ব্যবহার করে অনেক কর্মকর্তা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন। আর রেল হয়েছে গরিব। রেল ও বিআরটিএর শরীর থেকে অনিয়মের গন্ধ সরাতে হবে। ওবায়দুল কাদের গতকাল শুক্রবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন করেন। যোগাযোগ মন্ত্রণালয় ছাড়াও বর্তমানে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পাওয়া ওবায়দুল কাদের বলেন, ‘আমি পার্সেন্টেজ-কমিশন চাই না। তাই কোনো অনিয়মও সহ্য করব না। এ কথা সওজকেও (সড়ক ও জনপথ বিভাগ) বলেছি, এখন রেলকেও বলছি।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহামঞ্চদ উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. জাফর উল্লা, পুলিশ সুপার হারুন-উর-রশিদ প্রমুখ।