কমিশন না পেয়ে পুকুর খননের টাকা ফেরত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দািব করা টাকা না পাওয়ায় জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা পুকুর পুনঃখনন প্রকল্পের টাকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমারের বিরুদ্ধে স্থানীয় সাংসদ এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রকল্পের সভাপতি মো. মিস্টার৷ বিষয়টি তদন্তের জন্য মির্জা আজম মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠিয়েছেন৷
আওয়ামী লীগের স্থানীয় কর্মী ও প্রকল্পের সভাপতি মো. মিস্টারের লিখিত অভিযোগে বলা হয়, জেলার মাদারগঞ্জের ‘চর কামারিয়া আশ্রয়ণ খাস পুকুর পুনঃখনন প্রকল্পের জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পের প্রথম ও দ্বিতীয় কিস্তির মোট দুই লাখ ৫০ হাজার টাকা রণজিৎ কুমার বরাবর ছাড় করা হয়। প্রথম কিস্তির টাকা প্রকল্পের সভাপতির (মো. মিস্টার) হাতে তুলে দেন রণজিৎ৷ কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার আগে মো. মিস্টারের কাছে রণজিৎ ২০ শতাংশ টাকা দাবি করেন। মিস্টার ওই টাকা না দেওয়ায় রণজিৎ দ্বিতীয় কিস্তির টাকা গত ৯ এপ্রিল প্রকল্প পরিচালক বরাবর ফেরত পাঠান।
ইতিমধ্যে পুকুর পুনঃখননের কাজ সম্পন্ন হয় বলে মিস্টার জানান৷ সরেজমিনে পুকুরের পাড় নতুন মাটি দিয়ে বাঁধানো দেখা যায়৷ পানি থাকায় পুনঃখনন সম্পন্ন হয়েছে িক না, তা বোঝা যায়নি৷ তবে পুনঃখনন সম্পন্ন হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন৷
এ ঘটনায় ১৬ এপ্রিল রণজিৎ কুমারের বিরুদ্ধে মো. মিস্টার প্রতিমন্ত্রী মির্জা আজমের কাছে লিখিত অভিযোগ দেন। ২৪ এপ্রিল প্রতিমন্ত্রী বিষয়টি দ্রুত তদন্তের জন্য মহাপরিচালক বরাবর চিঠি পাঠান। কিন্তু তদন্ত সম্পন্ন হলো কি না, সে ব্যাপারে গতকাল রোববার পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি৷
এদিকে প্রকল্পের কাজে নিয়োজিত শ্রমিকেরা বকেয়া মজুরি না পেয়ে অতি কষ্টে দিন যাপন করছেন। শ্রমিক-সর্দার আবদুল করিম জানান, কাজ করে মজুির না পাওয়ায় শ্রমিকেরা অতি কষ্টে দিনাতিপাত করছেন।
এ ব্যাপারে রণজিৎ পালের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেন৷ তিনি জানান, ওই প্রকল্পের কাজ শুরুর পর ঊর্ধ্বতন কর্মকর্তারা দুই দফায় প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তাঁদের প্রিতবেদনে পুকুরে পানি থাকায় কাজের অগ্রগতি কম হওয়ার কথা উল্লেখ করা হয়। পরে প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে প্রকল্পের অবশিষ্ট টাকা ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়৷ এ পর্যায়ে তিনি টাকা ফেরত পাঠান।