কমিশন না পেয়ে সংস্কারকাজ বন্ধ করে দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিশন না পেয়ে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের সংস্কারকাজ গতকাল শনিবার বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ঠিকাদারদের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।ঠিকাদারের প্রতিনিধি ইসমাইল হোসেন জানান, এলাকার সন্ত্রাসীরা যমুনা কনসোর্টিয়ামের নামে ওই প্রতিষ্ঠানের কথা বলে কয়েক দিন ধরে প্রকল্পের বিভিন্ন কাজের জন্য ঠিকাদারদের কাছে কমিশন দাবি করছে। এ দাবিতে সন্ত্রাসীরা গতকাল সকালে ৯ নম্বর গ্রুপের আওতায় সংস্কারকাজ বন্ধ করে দেয়। এ ঘটনার প্রতিবাদে ঠিকাদারেরা অন্য সব গ্রুপের কাজ বন্ধ করে দেন।পরে ঠিকাদারের পক্ষ থেকে জহুরুল ইসলাম নামের এক ঠিকাদার যমুনা কনসোর্টিয়ামের সদস্য জাহান্দার, আলম, আকবারসহ ১৫ জনের বিরুদ্ধে জিডি করেছেন।এ বিষয়ে যমুনা কনসোর্টিয়ামের অভিযুক্ত সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। স্থানীয় প্রভাবশালীদের সমর্থনে কনসোর্টিয়াম গঠন করা হয় বলে জানা গেছে। পাউবো বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনকে জানানো হয়েছে।