কমিশন বাড়ানোর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলা টেলিকমিউনিকেশন ব্যবসায়ী সমিতি মুঠোফোনে টাকা রিচার্জে শতকরা ১০ ভাগ কমিশনের দাবিতে গত রোববার সকাল ১০টার দিকে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে। একই দাবিতে সমিতির সদস্যরা গত দুই দিন মুঠোফোনে টাকা রিচার্জ বন্ধ রাখেন। আগামী তিন দিনের মধ্যে দাবি মেনে না নিলে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকি দিয়েছেন। সমিতি সূত্রে জানা গেছে, সমিতির সদস্যরা দীর্ঘদিন ধরে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক, সিটিসেলসহ বিভিন্ন মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে রিচার্জ ব্যবসা করে আসছেন। তাঁরা এসব প্রতিষ্ঠানের কাছ থেকে শতকরা আড়াই ভাগ হারে কমিশন পান। সমিতির সদস্যরা এ কমিশনের টাকায় খরচ পুষিয়ে নিতে পারছেন না। এ কারণে কমিশন বৃদ্ধির দাবিতে ব্যবসায়ীরা গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর মুঠোফোনে টাকা রিচার্জ বন্ধ রাখেন। মজিদবাড়ি (ভূরঘাটা) বাজারের রিচার্জ ব্যবসায়ী রফিকুল ইসলাম খন্দকার বলেন, ‘সারা দিন টাকা রিচার্জ করে যে কমিশন পাই তাতে ভাই পেট চলে না। এর চেয়ে যদি কামলা খাটি তাতেও দৈনিক ৩০০ টাকা রোজগার করা যায়। যদি কোম্পানি শতকরা ১০ ভাগ কমিশন দেয়, তাহলে এ ব্যবসা করা সম্ভব।’লালপুরে টাকা রিচার্জ বন্ধের সিদ্ধান্ত