কমিশন ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির চেষ্টাই করেনি: সাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোনায়েদ সাকি
জোনায়েদ সাকি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেছেন, তাঁর নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, কর্মীদের ও তাঁদের পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করেনি।
জোনায়েদ সাকি গতকাল রোববার জনসংযোগ চালানোর সময় এসব কথা বলেন। তিনি গতকাল লালমাটিয়া, নিউ কলোনি, মোহাম্মদপুরের তাজমহল রোড, সলিমুল্লাহ রোড, নূরজাহান রোড, জেনেভা ক্যাম্প বাজার, মিরপুরের সাংবাদিক কলোনি, উত্তর কালশী, রামপুরার উলন এলাকায় জনসংযোগ করেন।
সাকি বলেন, হানাহানির রাজনীতির কারণে মানুষের জীবন বিপন্ন হচ্ছে। নিরাপত্তাহীনতা আর অস্থিরতার যে পরিবেশ দেশের মানুষকে গ্রাস করছে, তার অবসান হওয়া দরকার। সব মানুষ তাই আজ পরিবর্তন চান।