কমিশন ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে প্রস্তুত: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, আগামী দিনে কী ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে, তা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, সংসদ বিষয়টি স্থির করবে। তবে নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে নির্বাচন করার জন্য সব সময় প্রস্তুত আছে।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করে সংবিধানের ত্রয়োদশ সংবিধান সংশোধনী সংক্রান্ত উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গতকাল সোমবার সাংবাদিকদের সিইসি এ কথা বলেন।সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগে সংসদ ভেঙে গেলে ভেঙে যাওয়ার দিন থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।সিইসি বলেন, ‘সংবিধান অনুযায়ী, ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আমরা অলওয়েজ রেডি। নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত।’সিইসি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনের যতটা ক্ষমতা দরকার হবে, তা সুনির্দিষ্ট করে গণপ্রতিনিধিত্ব আদেশে প্রয়োজনীয় সংশোধনী আনার সুপারিশ করা হবে। এ বিষয়ে গণমাধ্যমে কমিশনের মনোভাব সঠিকভাবে প্রতিফলিত হয়নি। সরকারের সব নির্বাহী সংস্থার ওপর কমিশনের ক্ষমতা থাকবে। আলাদাভাবে কয়েকটি মন্ত্রণালয় চাওয়া হলে কমিশনের ক্ষমতা সীমিত হয়ে যাবে।