কমিশনার আলীম হত্যায় ১৮ বছর পর আটজনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ৬২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবদুল আলীম হত্যা মামলায় আটজনকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আলোচিত এই হত্যার ১৮ বছর পর মামলার রায় ঘোষণা করা হলো।
আজ মঙ্গলবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন সাঈদ আহমদ, রশিদ আহমদ, ফরিদ আহমদ, হারুন, সিরাজ, শওকত, শিবলু ও কামাল। এঁদের মধ্যে শেষের তিনজন আজ আদালতে হাজির ছিলেন না।
১৯৯৬ সালের ৮ ফেব্রুয়ারি লালবাগ এলাকায় আলীমকে কুপিয়ে জখম করার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।