প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সাদেক ও মরজাল ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সানজিদা খাতুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব আতিয়ার রহমানের সই করা চিঠি ওই দুই ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণাকালে আবদুস সাদেক ও সানজিদা খাতুনের দেওয়া বক্তব্যের কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মতিন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।