কমিশনের লোভে রাশিয়ার সঙ্গে ঋণচুক্তি: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় অঙ্কের কমিশন পাওয়ার লোভেই কঠিন শর্তে উচ্চ সুদে সরকার রাশিয়ার সঙ্গে ১২ হাজার কোটি টাকার ঋণচুক্তি করেছে বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, জাতীয় সংসদে কোনো আলাপ-আলোচনা ছাড়া সরকার এ ঋণচুক্তি করেছে।গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এ দাবি করেন। ১২ হাজার কোটি টাকার শতকরা ১০ ভাগ কমিশনের হিসাব তুলে ধরে মওদুদ বলেন, টেন পারসেন্টে কমিশন আসে এক হাজার ২০০ কোটি টাকা। কমিশন পাওয়ার এ লোভ সামলাতে না পেরে দেশের স্বার্থবিরোধী এ চুক্তি করা হয়েছে।”গণতান্ত্রিক উন্নয়ন ফোরাম নামের একটি সংগঠন ‘গণতন্ত্রের শাসন সুরক্ষায় করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।