কমেছে রসুনের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাজারে সবজি ও মুরগির দাম স্থিতিশীল রয়েছে। কমেছে রসুনের দাম। গতকাল শনিবার নগরের বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র পাওয়া যায়।

গত সপ্তাহেও যেখানে রসুনের কেজি ছিল ৭৮-৮০ টাকা, গতকালের বাজারে তা কমে দাঁড়িয়েছে ৫৮-৬০ টাকা কেজি। রিয়াজউদ্দিন বাজারে রসুন পাইকারি বিক্রি হয়েছে ৫৫-৫৭ টাকা কেজি দরে। এ ছাড়া পেঁয়াজ ২৩-২৪ এবং আদা ৬১-৬২ টাকা পাইকারি দরে বিক্রি হয়। আলু বিক্রি হয় ১১ থেকে সাড়ে ১১ টাকা কেজিতে। কাজীর দেউড়ী ও চৌমুহনী কর্ণফুলী বাজারে পেঁয়াজ ২৬-২৭, আদা ৬৫-৬৬ ও আলু বিক্রি হয় ১৩-১৫ টাকা কেজি দামে।

সবজির বাজারে সরবরাহ ছিল পর্যাপ্ত। গত সপ্তাহের তুলনায় তেমন কোনো সবজির দামই বাড়েনি বলা চলে, বরং কোনো কোনোটির দাম কমেছে। গতকালের বাজারে কাঁকরোলের কেজি ছিল ২৬-২৮ টাকা, পটোল ২৪-২৫ টাকা, করলা ৩২-৪০ টাকা, টমেটো ২৪-২৫ টাকা, চিচিঙ্গা ৩২-৩৫ টাকা, মিষ্টিকুমড়া ১২-১৫ টাকা, বরবটি ৩০-৪০ টাকা, ঢ্যাঁড়স ৩০-৩২ টাকা। এ ছাড়া গাজর ৩০-৩৬ টাকা, ধনেপাতা ১১০-১২০ টাকা ও কাঁচা মরিচ ২৪-১৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।