প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে কমোডর নিজাম উদ্দিন আহমেদ গতকাল সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন। গত বৃহস্পতিবার কমোডর এম আনওয়ারুল ইসলাম বন্দর চেয়ারম্যানের দায়িত্ব ছেড়ে দিয়ে নৌবাহিনীতে ফিরে যাওয়ার পর নিজাম উদ্দিন এই পদে নিয়োজিত হন। এর আগে নিজাম উদ্দিন নৌবাহিনীর চট্টগ্রামের কমোডর কমান্ডিং পদে দায়িত্ব পালন করেন।নিজাম উদ্দিন আহমেদ ১৯৮১ সালে নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশনপ্রাপ্ত হন। তিনি ফ্রান্সের একটি কলেজ থেকে পিএসসি ডিগ্রি লাভ করেন। পরে মিরপুর ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি ডিগ্রি লাভ করেন। নৌবাহিনীর সব যুদ্ধজাহাজে কমান্ডিং অফিসারেরও দায়িত্ব পালন করেছেন তিনি।