কম্পিউটার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ে গত সোমবার কম্পিউটার ও বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে। উপজেলার নয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়ে প্রয়োজনীয় সরঞ্জামসহ নয়টি ডেস্কটপ কম্পিউটার ও নয়টি ইউনিয়ন পরিষদকে নয়টি ল্যাপটপ দেওয়া হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তন্ময় দাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক, ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন প্রমুখ।