কম্পিউটার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ বাংলাদেশি ড. নুরুল করিম গতকাল শনিবার সকালে ইসলাম-করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রযুক্তিগত উন্নয়নের জন্য লালমনিরহাট প্রেসক্লাবকে একটি নতুন কম্পিউটার দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাপ্তাহিক চলতি ধারার সম্পাদক এম বি আলম, এনটিভির স্টাফ রিপোর্টার (রংপুর) এ কে এম মইনুল হক, লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব প্রমুখ।