কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা পরিষদের উদ্যোগে পৃথক তিনটি ব্যাচে দুই মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পরিষদের হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. আবদুল হালিম। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এহছানুল পারভেজ, সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম, মো. আবদুল মান্নান, প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রশিক্ষণ কর্মকর্তা ফারজানা সিদ্দিকা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।