প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ে ১৫ দিনের এই প্রশিক্ষণের উদ্বোধন করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হজরত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খোন্দকার, প্রকল্প সমন্বয়কারী শরিফ আহমেদ প্রমুখ। প্রশিক্ষণে ২০ জন যুব মহিলা অংশ নিচ্ছেন। এ প্রকল্পে বেসিক আইটি ও আইসিটি লিটারেসি বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।