কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পক্ষকালব্যাপী মৌলিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স স্থানীয় রংগন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গত বৃহস্পতিবার শুরু হয়েছে। জাইকা বাংলাদেশের অর্থায়নে ও নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের আওতায় পীরগঞ্জ পৌরসভা এ প্রশিক্ষণের আয়োজন করে। এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সাবেক সাংসদ মো. ইমদাদুল হক। সভাপতিত্ব করেন পৌর মেয়র মো. কশিরুল আলম। এতে প্রধান বক্তা ছিলেন নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টের রংপুর অঞ্চলের আইটি বিশেষজ্ঞ কানন আক্তার। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, ওই প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক রহমত আলী প্রমুখ।