কম্পিউটার প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল বুধবার মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপজেলা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করেছে। গতকাল এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ইউএনও শাহেদ পারভেজ। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল হোসেন, প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম। মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ৪০ জন অংশ নিচ্ছেন।