কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক আখতারুজ্জামান। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তা ফাতেমা আক্তার প্রমুখ। জেলা পরিষদের অর্থায়নে দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ১৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।