কম্পিউটার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামপর্যায়ে কম্পিউটার শিক্ষার প্রসারের লক্ষ্যে গতকাল রোববার বগুড়া জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে ১২৪টি কম্পিউটার দেওয়া হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিনিধিদের হাতে কম্পিউটার তুলে দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪২টি উচ্চবিদ্যালয়, ২৩টি কলেজ, ১৫টি মাদ্রাসা ও চারটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ।