কম্পিউটার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে গত সোমবার কাপাসিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কম্পিটউটার দেওয়া হয়েছে। এ ছাড়া দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা ও হুইলচেয়ার দেওয়া হয়েছে।এ উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক মো. আখতারউজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর-৪ আসনের সাংসদ সিমিন হোসেন, জেলা পরিষদের সচিব রহিমা আক্তার প্রমুখ।