কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) রাজশাহী শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী কম্পিউটার প্রযুক্তি মেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। নগরের বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী-২০১৪’ শিরোনামের এই মেলা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। মেলার উদ্বোধন করেন সাংসদ ওমর ফারুক চৌধুরী। মেলায় ছয়টি স্পনসর প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও ৫৫টি প্রতিষ্ঠানের স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি